পোল্যান্ডে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বিষয় রয়েছে। এর মধ্যে মিউজিকোলজি, মিউজিক্যাল এডুকেশন, ফটো, ফিল্ম অ্যান্ড টিভি ক্যামেরা ইত্যাদি বিষয় পোল্যান্ডে সবচেয়ে আদর্শ হলেও অন্যান্য যুগোপযোগী বিষয়েও উচ্চশিক্ষা অর্জন করা যায়। যেমন- জার্নালিজম অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন্স, ইন্টেরিয়র ডিজাইন, আর্ট এডুকেশন, ইকোনমিক্স, এডমিনিস্ট্রেশন, মেডিক্যাল এনালাইসিস, বায়োটেকনোলজি, ফার্মেসি, ফিলোসফি, জিওগ্রাফি, ইনফরমেটিক্স, ফরেস্ট্রি, আইন, নার্সিং, থিওলজি, ফুড টেকনোলজি অ্যান্ড হিউম্যান নিউট্রিশন, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট টেকনোলজি, ডেন্টিস্ট্রি, আর্কিওলজি, এথনোলজি, আর্ট হিস্ট্রি, কালচারাল স্টাডিজ, কালচারাল হেরিটেজ প্রোটেকশন, পেপার অ্যান্ড পলিগ্রাফসহ ইন্জিনিয়ারিং বিষয়গুলো অন্যতম।
এছাড়াও বর্তমানে নার্সিং প্রোগ্রামের জন্য বিশ্বে পোল্যান্ড বিখ্যাত। বিদেশি শিক্ষার্থীরা নাসিংয়ে উপর গ্রাজুয়েশনের জন্য এই দেশটিকে বেছে নিতে পারে। কারণ নাসিংয়ের উপর পোলিশ সরকার নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এছাড়াও যারা নার্সিংয়ে পড়াশোনা করবে তাদেরকে সাথে সাথে পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে এবং স্থায়ী ভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়ে থাকে।
পড়াশোনার মাধ্যম:
পোলান্ডের রাষ্ট্রীয় ভাষা পোলিশ। তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে পাড়াশোনার ব্যবস্থা রয়েছে।তবে স্মাতক বা স্মাতকোত্তর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের আইইএলটিএস-এর স্কোর ৬ থেকে ৭ থাকতে হবে। আর ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের জন্য, ও লেভেল এবং এ লেভেলে বি গ্রেড থাকলেই হবে। তবে দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয়েই স্কুল অব পোলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ নামের বিভাগ আছে, যেখানে বিদেশি শিক্ষার্থীরা পোলিশ ভাষা শেখার সুযোগ পায়।
আই ইএলটিএস বাংলাদেশে কোথায় করতে হয়–
বাংলাদেশে আইএলটিএস করার সুযোগ আছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপিতে।
পোল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয় সমূহ
নিকোলাস কোপারনিকাস ইউনিভার্সিটি)
ওয়ারশ ইউনিভার্সিটি)
মারিয়া কুরি-স্কোডোস্কা ইউনিভার্সিটি)
ক্লাকাউ ইউনিভার্সিটি অব টেকনোলজি
পোল্যান্ডে পড়াশোনার বিস্তারিত তথ্য জানা যাবে এই সাইট থেকে
পড়াশোনার জন্য যে যে কাগজপত্র লাগবে:
একজন শিক্ষার্থীকে পোলেন্ডে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিছু কাগজপত্র লাগবে।
এগুলো হলো-
বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া আবেদনপত্রের পূরণকরা কপি
সব পরীক্ষা বা কোর্সের সার্টিফিকেটের ইংরেজী ট্রান্সক্রিপ্ট
আইইএলটিএস পরীক্ষার মার্কশিট
স্কুল-কলেজের ছাড়পত্র
পাসপোর্টের ফটোকপি
আবেদন ফি প্রদানের প্রমাণপত্র
স্টুডেন্ট ভিসা ফি পরিশোধের রশিদ
আবেদন, ভর্তি ও ভিসা প্রসেসিং:
প্রথমেই দেখতে হবে, পছন্দের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে ভর্তির যোগ্যতা এবং টিউশন ফি বা শিক্ষা খরচ দেয়ার ক্ষমতা আছে কিনা। সব ঠিক থাকলে পছন্দের বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় তথ্য, বিষয়, পড়াশোনার মাধ্যম নির্বাচনের পর কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে আবেদনপত্র পাঠাতে হবে সেই বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডমিশন অফিস’ এর কাছে। আবেদন পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘অফার লেটার’ বা ‘অ্যাডমিশন লেটার’ পাঠাবে। অফার লেটার পাওয়ার পরই ভিসার জন্য আবেদন করতে হবে পোল্যান্ডের দূতাবাসে।
তবে ঢাকায় পোল্যান্ডের কনস্যুলেট থাকলেও কোনো দূতাবাস নেই। তাই শিক্ষার মান যাচাইয়ের জন্য বাংলাদেশের শিক্ষা সার্টিফিকেটগুলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে কন্স্যুলেটে সত্যায়ন করার পর নয়া দিল্লীর পোলিশ দূতাবাস থেকে প্রতি-সত্যায়ন করতে হবে। ক্ষেত্র বিশেষে সার্টিফিকেটগুলোর পোলিশ অনূবাদ প্রয়োজন হতে পারে, যা কেবল পোলিশ লাইসেন্সড ট্রান্সলেটর দ্বারা করাতে হবে।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:
Post a Comment