ভয়েস বাংলা ডেস্ক: ইউরোপ মহাদেশের ঠিক কেন্দ্রে অবস্থিত পোল্যান্ড। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ দেশটিতে পড়ালেখার খরচও অনেক কম| পাশাপাশি বাসস্থান ও চাকরীর সুবিধার জন্য বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এখন অন্যতম শীর্ষে পোল্যান্ড। এছাড়াও ভিসা পাওয়ার জটিলতা না থাকায়, প্রতিবছর প্রচুর বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পূর্ব ইউরোপের এই দেশটিকে বেছে নিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য বেছে নিতে পারেন পোল্যান্ডকে।
কেন যাবেন পোল্যান্ড:
আধুনিক যুগে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যেসব সুযোগ-সুবিধা চায় তার সবই রয়েছে পোল্যান্ডে। অনেক ইউরোপিয় দেশের তুলনায় জীবন-যাপন খরচ কম, সহজ ভিসা প্রক্রিয়া, এই ছাড়াও একজন শিক্ষার্থী পোল্যান্ডে পড়ালেখা শেষে ইউরোপের যে কোনো দেশে বসবাস, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ পেয়ে থাকে। এছাড়াও বিশ্বের প্রথম সারির বেশকিছু বিশ্ববিদ্যালয় রয়েছে দেশটিতে। তাই উচ্চশিক্ষার জন্য একটি আদর্শ দেশ হতে পারে পোল্যান্ড।
পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ও ভর্তি সেশন:
পোল্যান্ডে পড়ালেখার জন্য সরকারি এবং বেসরকারি দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দেশটিতে উচ্চশিক্ষার স্তর চারটি- গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি এবং ডিপ্লোমা ডিগ্রি। উচ্চতর ডিগ্রির পাশাপাশি পেশাগত ও বিশেষায়িত বিভিন্ন স্বল্পমেয়াদি বা ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে। কোর্সগুলো বিভিন্ন মেয়াদে করা হয়ে থাকে। ডিপ্লোমা ডিগ্রি ২ থেকে ৩ বছর, গ্রাজুয়েশন বা স্নাতক ডিগ্রি ৩ থেকে ৪ বছর, পোস্ট গ্রাজুয়েশন বা স্নাতকত্তোর ডিগ্রি১ থেকে ২ বছর এবং পিএইচডি সর্বোচ্চ ৩ বছর। প্রতি বছরে রয়েছে তিনটি করে সেমিস্টার। প্রতি সেমিস্টারের সময়কাল চারমাস। প্রথম সেমিস্টার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, দ্বিতীয়টি এপ্রিল থেকে মে এবং তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর থেকে অক্টোবর। পোল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোওতে বিভিন্ন বিভাগে পড়ানো হয়। এগুলো হলো- ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, মেডিক্যাল একাডেমিস, এগ্রিকালচারাল একাডেমিস, ইকোনমিক্যালি একাডেমিস, হায়ার টিচার এডুকেশনাল স্কুল, একাডেমিস অব মিউজিক, ফাইন আর্টস, থিয়েটার এন্ড সিনেমাটোগ্রাফি, একাডেমিস অব ফিজিক্যাল এডুকেশন, থিওলজিক্যাল একাডেমিস, মারচেন্ট মেরিন একাডেমিস, মিলিটারি স্কুল, স্কুল অব পুলিশ, স্টেট স্কুল অব হায়ার ভোকেশনাল এডুকেশন, নন পাবলিক স্কুল, নন স্টেট স্কুল অব হায়ার ভোকেশনাল এডুকেশন।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:
Post a Comment